মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩৩
নামাযের অধ্যায়
(২) রুকু ও অন্যান্য সকল রুকনের* পরিমাণ বৈশিষ্ট্য ও তাতে সমভাবে পরিতুষ্টতা অর্জন বিষয়ক পরিচ্ছেদ
(৬২৯) আবুল আলিয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমাকে বলেছেন, সেই ব্যক্তি যিনি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছেন, তিনি বলেছেন: রুকু ও সিজদার ক্ষেত্রে প্রত্যেক সূরার একটি নির্দিষ্ট অংশ রয়েছে (অন্য এক বর্ণনায়: তোমরা রুকু ও সিজদার ক্ষেত্রে প্রত্যেক সূরার সুনির্দিষ্ট অংশ আদায় কর।) 'আসিম (র) বলেন, অতঃপর আমি আবুল আলিয়া (র)-এর সাথে সাক্ষাৎ করলাম ও তাঁকে বললাম, আব্দুল্লাহ ইবন উমর (রা) প্রত্যেক রাকা'আতে অনেকগুলো সূরা তিলাওয়াত করতেন। সুতরাং আপনাকে যে ব্যক্তি এ হাদীসখানা বলেছেন তাঁকে চিনেন কি? তিনি বললেন: আমি অবশ্যই তাঁকে চিনি এবং সে যেদিন থেকে আমার নিকট হাদীসখানা বর্ণনা করে আসছেন সেদিন থেকেই তাঁকে চিনি। তিনি আমাকে পঞ্চাশ বছর ধরে হাদীসখানা বলে আসছেন।
(ইমাম আহমদ (র)-এর বর্ণনায় হাদীসখানা গ্রহণযোগ্য এবং এর সনদ সহীহ্।)
(ইমাম আহমদ (র)-এর বর্ণনায় হাদীসখানা গ্রহণযোগ্য এবং এর সনদ সহীহ্।)
كتاب الصلاة
(2) باب مقدار الركوع وصفته والطمأنينة فيه
وفى جميع الأركان على السواء
وفى جميع الأركان على السواء
(633) حدّثنا عبد الله حدَّثنى أبى ثنا يحيى بن سعيد الأموىُّ عن عاصم قال ثنا أبو العالية قال أخبرنى من سمع النبى صلى الله عليه وسلم يقول لكل سورةٍ حظُّها (1) من الرُّكوع والسُّجود (وفى روايةٍ أعطوا كلَّ سورةٍ حظَّها من الرَّكوع والسُّجود) قال ثمَّ لقيته بعد فقلت له إنَّ ابن غمر كان يقرأ فى الرَّكعة بالسُّور، فتعرف من حدَّثك هذا الحديث؟ قال إنَّي لأعرفه وأعرف منذ كم حدَّثنيه، حدَّثنى منذ خمسين سنة