মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩২
নামাযের অধ্যায়
(২) রুকু ও অন্যান্য সকল রুকনের* পরিমাণ বৈশিষ্ট্য ও তাতে সমভাবে পরিতুষ্টতা অর্জন বিষয়ক পরিচ্ছেদ
(৬২৮) বারা ইবন্ আযিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল (ﷺ)-এর সালাত এরূপ ছিল যে, তিনি যখন সালাত আদায় করতেন তখন তাঁর রুকুর পরিমাণ, রুকু থেকে মাথা তুলে দাঁড়ানোর পরিমাণ, সিজদার পরিমাণ, সিজদা থেকে মাথা উত্তোলনের পরিমাণ ও দু'সিজদার মাঝে অবস্থানের পরিমাণ প্রায় সমান ছিল।
(বুখারী ও মুসলিম (র) একই সূত্রে হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(2) باب مقدار الركوع وصفته والطمأنينة فيه
وفى جميع الأركان على السواء
(632) عن البراء بن عازبٍ رضي الله عنه قال كانت صلاة رسول الله صلى الله عليه وسلم إذا صلَّى فركع، وإذا رفع رأسه من الرُّكوع، وإذا سجد، وإذا رفه رأسه من السُّجود، وبين السَّجدتين قريبًا من السَّواء (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান