মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩১
নামাযের অধ্যায়
(২) রুকু ও অন্যান্য সকল রুকনের* পরিমাণ বৈশিষ্ট্য ও তাতে সমভাবে পরিতুষ্টতা অর্জন বিষয়ক পরিচ্ছেদ
(৬২৭) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এই ছেলেটি অর্থাৎ 'উমর ইব্‌ন আব্দুল 'আযীয (র) অপেক্ষা রাসূল (ﷺ)-এর সালাতের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ (সালাত) আদায় করেন, এমন অন্য কাউকে দেখি নি তিনি বলেনঃ আমরা অনুমান করলাম, তিনি রুকুতে দশ তাসবীহ পরিমাণ ও সিজদাতে দশ তাসবীহ পরিমাণ অবস্থান করছিলেন।
(আবু দাউদ ও নাসাঈ।)
كتاب الصلاة
(2) باب مقدار الركوع وصفته والطمأنينة فيه
وفى جميع الأركان على السواء
(631) عن سعيد بن جبيرٍ عن أنس بن مالك رضي الله عنه قال ما رأيت أحداً أشبه صلاةٍ برسول الله صلى الله عليه وسلم من هذا الغلام (3) يعني عمر ابن عبد العزيز قال فحزرنا (1) فى الرُّكوع عشر تسبيحاتٍ وفى السُّجود عشر تسبيحاتٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান