মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪১৭
পবিত্রতা অর্জন
(১) পরিচ্ছেদ: বীর্যপাত হওয়া ছাড়া গোসল ওয়াজিব হয় না বলে যাঁরা দাবী করেন তাঁদের দলিল
(৪১৭) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) আনসারী এক লোকের বাড়ির পাশ দিয়ে গেলেন এবং তাকে ডেকে পাঠালেন। লোকটি বের হয়ে আসলেন তখনও তার মাথা হতে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, তখন তাকে বললেন, সম্ভবত আমরা তোমাকে তাড়াহুড়া করিয়েছি? উত্তরে লোকটি বললেন, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ। তখন রাসূল (সা) বললেন, তুমি যখন তাড়াহুড়া করবে অথবা যখন তোমার বীর্যপাত হবে না তখন তোমাকে গোসল করতে হবে না। কেবল ওযুই তোমাকে করতে হবে।
[বুখারী, মুসলিম ও বাইহাকী কর্তৃক বর্ণিত।]
[বুখারী, মুসলিম ও বাইহাকী কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
(1) باب حجة من قال لا يجب الغسل الا بنزول المنى
(417) عن أبى سعيد الخدرىِّ رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم مرَّ على رجل من الأنصار فأرسل إليه فخرج ورأسه يقطر فقال له لعلَّنا أعجلناك قال نعم يا رسول الله فقال إذا أعجلت أو أقحطت فلا غسل عليك، عليك الوضوء