মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪১৮
পবিত্রতা অর্জন
(১) পরিচ্ছেদ: বীর্যপাত হওয়া ছাড়া গোসল ওয়াজিব হয় না বলে যাঁরা দাবী করেন তাঁদের দলিল
(৪১৮) তাঁর থেকে অপর এক বর্ণনায় আরও বর্ণিত আছে যে, তিনি বলেন, আমরা রাসূল (সা)-এর সাথে কোবার দিকে গেলাম সোমবারের দিন। আমরা বনী সালেম গোত্র হয়ে যাচ্ছিলাম। তখনই রাসূল (সা) ইতবানের ছেলেদের বাড়ীর দোরগোড়ায় দাঁড়ালেন। তারপর ডাক দিলেন। তখন ইতবানের ছেলে তাঁর স্ত্রীর পেটের উপর ছিল। (তিনি ডাক শুনে) কাপড় পরতে পরতে বের হয়ে আসলেন। রাসূল (সা) যখন তাঁকে এ অবস্থায় দেখলেন, বললেন, আমরা লোকটিকে তাড়াহুড়া করিয়েছি। ইবন্ ইতবান (এসেই) বললেন, ইয়া রাসূলাল্লাহ! বলুন, কোন লোক তার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হল, কিন্তু তার (স্ত্রীর) মধ্যে বীর্যপাত ঘটাতে পারল না, তাকে কি করতে হবে? তখন রাসূল (সা) বললেন, বীর্যপাত হলেই কেবল পানি ব্যবহার (অর্থাৎ গোসল) করতে হয়।
[মুসলিম কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
(1) باب حجة من قال لا يجب الغسل الا بنزول المنى
(418) وعنه أيضًا فى رواية أخرى، قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى قباء يوم الاثنين فمررنا فى بنى سالم فوقف رسول الله صلى الله عليه وسلم على
باب بني عتبان فصرخ وابن عتبان على بطن امرأته فخرج يجرُّ إزاره فلما رآه رسول الله صلى الله عليه وسلم قال أعجلنا الرَّجل، قال ابن عتبان يا رسول الله أرأيت الرَّجل إذا أتى امرأته ولم يمن عليها ماذا عليه؟ فقال النَّبيُّ صلى الله عليه وسلم إنَّما الماء من الماء
tahqiqতাহকীক:তাহকীক চলমান