মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪১৬
পবিত্রতা অর্জন
(১) পরিচ্ছেদ: বীর্যপাত হওয়া ছাড়া গোসল ওয়াজিব হয় না বলে যাঁরা দাবী করেন তাঁদের দলিল
(৪১৬) উবাই (রা) বলেছেন যে, আমি রাসুল (সা)-কে জিজ্ঞাসা করেছিলাম, কোন লোক তার স্ত্রীর সাথে সঙ্গম করল, এতে বীর্যপাত হলো না। তখন তাকে কী করতে হবে? (রাসুল সা) উত্তরে বললেন, তার যে অঙ্গটি নারীস্পর্শ করেছে তা ধুয়ে নিবে ও তারপর ওযু করে নামায পড়বে।
(বুখারী, মুসলিম, বাইহাকী ও শাফেয়ী কর্তৃক বর্ণিত।)
(বুখারী, মুসলিম, বাইহাকী ও শাফেয়ী কর্তৃক বর্ণিত।)
كتاب الطهارة
(1) باب حجة من قال لا يجب الغسل الا بنزول المنى
(416) عن هشام بن عروة أخبرنا أبى أخبرنى أبو أيُّوب "الأنصاري رضى الله عنه" أنَّ أبيُّا حدَّثه قال سألت رسول الله صلى الله عليه وسلم قلت الرَّجل يجامع أهله فلا ينزل؟ قال يغسل ما مسَّ المرأة منه ويتوضَّأ ويصلِّي