মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪১৫
পবিত্রতা অর্জন
জানাবতের গোসল এবং তা ওয়াজিব হবার কারণ বিষয়ক পরিচ্ছেদ

(১) পরিচ্ছেদ: বীর্যপাত হওয়া ছাড়া গোসল ওয়াজিব হয় না বলে যাঁরা দাবী করেন তাঁদের দলিল
(৪১৫) 'আতা ইবন্ ইয়াসার তাঁকে যায়েদ ইবন্ খালিদ আল জুহানী যোগে, তিনি উসমান ইবন আফফান (রা)-কে প্রশ্ন করে বলেন, কেউ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে কিন্তু তাতে বীর্যপাত না ঘটে (তাহলে তাকে কী করতে হবে?) উত্তরে উসমান (রা) বলেন, সে ওযু করবে। নামাযের জন্য যেরূপ ওযু করে সেরূপ এবং তার পুরুষাঙ্গ ধুয়ে নিবে। উসমান (রা) বলেন, আমি রাসূল (সা) থেকে এরূপ কথা শুনেছি। যাইদ ইবন্ খালিদ আল জুহানী বলেন, আমি এ প্রসঙ্গে পরে আলী ইবন্ আবূ তালিব, যুবাইর ইবন্ আওয়াম, তালহা ইবন উবাইদিল্লাহ ও ওবাই ইবন্ কা'বকে জিজ্ঞাসা করে ছিলাম তারাও অনুরূপ কথা বলেছেন।
[বুখারী, মুসলিম ও বাইহাকী কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
أبواب الغسل من الجنابة وموجباته

(1) باب حجة من قال لا يجب الغسل الا بنزول المنى
(415) عن أبى سلمة أنَّ عطاء بن يسار أخبره أنَّ زيد بن خالد الجهنىَّ أخبره أنَّه سأل عثمان "بن عفَّان" رضى الله عنه قال قلت أرأيت إذا جامع امرأته ولم يمن؟ فقال عثمان يتوضَّأ كما يتوضَّأ للصَّلاة ويغسل ذكره، وقال عثمان سمعته من رسول الله صلى الله عليه وسلم، فسألت عن ذلك عليَّ بن أبى طالب والزُّبير
ابن العوَّام وصلحة بن عبيد الله وأبيَّ بي كعب فأمروه بذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান