মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪১৪
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪১৪) আবূ হুরায়রা থেকে বর্ণিত যে, নবী (সা) ছাগলের রানের গোশত খেলেন, তারপর কুলি করলেন এবং তাঁর হাত ধুইলেন, অতঃপর নামায পড়লেন।
[বাইহাকী ও বাযযার কর্তৃক বর্ণিত। হাদীসটি সহীহ।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(414) عن أبي هريرة رضي الله عنه أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم أكل كتف شاة فمضمض وغسل يده وصلَّى
tahqiqতাহকীক:তাহকীক চলমান