মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪১১
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪১১) আবদুর রহমান ইবন্ আবদুর রহমান আল আশহালী থেকে বর্ণিত। তিনি ইয়াযিদের কন্যা উম্মু আমির (রা) থেকে বর্ণনা করেন, তিনি বাইয়াত গ্রহণকারীণী এক মহিলা। তিনি অমুক মসজিদে নবী (সা)-এর কাছে হাঁড় সম্বলিত গোশত নিয়ে আসলেন। তখন রাসূল (সা) তা ছিঁড়ে খেলেন, অতঃপর দাঁড়িয়ে নামায পড়লেন। আর ওযু করলেন না।
[হাইসুমী বলেন, হাদীসটি তাবারানী 'আল কাবীর' গ্রন্থে বর্ণনা করেছেন। আবদুর রহমান আল বান্না বলেন, হাদীসটি দুর্বল।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(411) عن عبد الرَّحمن بن عبد الرَّحمن الأشهلىِّ عن أمِّ عامر رضى الله عنها فنت يزيد امرأة من المبايعات أنَّها أتت النَّبيَّ صلى الله عليه وسلم بعرق في مسجد فلان فتعرَّقه ثمَّ قام فصلَّى ولم يتوضَّأ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪১১ | মুসলিম বাংলা