মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪১০
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪১০) রাসূল (সা)-এর কন্যা ফাতিমাতুয যাহরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে রাসূল (সা) আসলেন। তারপর হাঁড়সহ গোশত থেকে কিছু খেলেন। তারপর বেলাল (রা) আযান দিলেন। তখন (রাসূল (সা) নামায পড়ার জন্য দাঁড়ালেন, তখন আমি তাঁর কাপড় ধরে ফেললাম এবং বললাম, বাবা, আপনি ওযু করবেন না। তিনি বললেন না, কেন ওযু করব? আমি বললাম, আগুনে রান্না করা খাবার খাওয়ার জন্য। তখন তিনি আমাকে বললেন, আগুনে রান্না করা খাবার কি তোমাদের জন্য সর্বোত্তম খাবার নয়?
[হাইসূমী বলেন, হাদীসটি আহমদ ও আবু ইয়ালী কর্তৃক বর্ণিত এবং তা 'মুনকাতে'।]
[হাইসূমী বলেন, হাদীসটি আহমদ ও আবু ইয়ালী কর্তৃক বর্ণিত এবং তা 'মুনকাতে'।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(410) عن فاطمة "الزَّهراء" بنت رسول الله صلى الله عليه وسلم ورضى عنها وأرضاها قالت دخل علىَّ رسول الله صلى الله عليه وسلم فأكل عرقًا فجاء بلال بالأذان فقام ليصلِّى فأخذت بثوبه فقلت يا أبنت ألا تتوضَّأ؟ فقال ممَّ أتوضَّأ يا بنيَّة، فقلت ممَّا مسَّت النَّار، فقال لى أو ليس أطيب طعامكم ما مسَّته النَّار