মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪১২
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪১২) যুবাইরের কন্যা উম্মে হাকীম ইবন আবদুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত। আল্লাহর প্রিয় নবী (সা) যুবাইরের কন্যা যুবা'আর বাড়িতে গেলেন। সেখানে ছাগলের পায়ের গোশত খেলেন, তারপর নামায পড়লেন, এ জন্য ওযু করেন নি।
(হাইসুমী বলেন, হাদীসটি আহমদ ও তাবারানী আল কাবীর গ্রন্থে বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাইসুমী বলেন, হাদীসটি আহমদ ও তাবারানী আল কাবীর গ্রন্থে বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(412) عن أمِّ حكيم بنت الزُّبير "بن عبد المطَّلب" رضى الله عنها أنَّ نبيَّ صلى الله عليه وسلم دخل على ضباعة بنت الزُّبير فنهس من كتف عندها ثمَّ صلَّى وما توضَّأ من ذلك