মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪০৪
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪০৪) আবদুল্লাহ ইবন হারিছ ইবন জাযইযযা-বাইদি (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসুল (সা)-এর সাথে মসজিদে বুনা গোশত খেলাম। এমতাবস্থায় নামাযের একামত বলা হল, তখন আমরা আমাদের হাত পাথুরী মাটিতে প্রবেশ করলাম, তারপর নামায পড়তে দাঁড়ালাম, ওযু করলাম না।
[আবু দাউদ কর্তৃক বর্ণিত। মুনযিরী হাদীসটি উল্লেখ করে কোন মন্তব্য করেন নি।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(404) عن عبد الله بن الحارث بن جزه الزَّبيدىِّ رضى الله عنه قال
أكلنا مع رسول الله صلى الله عليه وسلم شواء فى المسجد فأقيمت الصَّلاة فأدخلنا أيدينا فى الحصى ثمَّ قمنا نصلِّى ولم نتوضَّأ
tahqiqতাহকীক:তাহকীক চলমান