মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪০৫
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪০৫) মুগীরা ইবন্ শু'বা (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) একবার খাবার খেলেন। তারপর নামাযের একামত বলা হলো তখন তিনি উঠে দাঁড়ালেন। তিনি ইতিপূর্বে ওযু করেছিলেন এমতাবস্থায় আমি তাঁর জন্য কিছু পানি নিয়ে ওযু করার জন্য উপস্থিত হলাম। তখন তিনি আমাকে ধমক দিলেন এবং বললেন, পিছনে যাও। আল্লাহর কসম, তা আমার কাছে কষ্টকর মনে হল। তারপর নামায পড়লেন। অতঃপর এ ব্যাপারে আমি উমর (রা)-এর কাছে অভিযোগ করলাম। তখন তিনি বললেন, হে আল্লাহর নবী! আপনার ধমক দানের কারণে মুগীরা কষ্ট পেয়েছে এবং ভয় পেয়েছে। একথা ভেবে যে, হয়ত আপনার অন্তরে তাঁর ব্যাপারে কোন খারাপ ধারণা রয়েছে। তখন নবী (সা) বলেন, তাঁর সম্বন্ধে ভাল ছাড়া অন্য কোন ধারণা নেই। তবে তিনি আমার ওযুর জন্য পানি নিয়ে এসেছিলেন। তখন আমি খাবার খেয়েছিলাম। আমি যদি তা করতাম (অর্থাৎ খাবার খেয়ে ওযু করতাম।) তাহলে আমার পরে মানুষরাও তা করতো।
[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ ও তাবারানী "আল কাবীর" নামক গ্রন্থে বর্ণনা করেছেন। এ হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।]
[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ ও তাবারানী "আল কাবীর" নামক গ্রন্থে বর্ণনা করেছেন। এ হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(405) عن المغيرة بن شعبة رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم أكل طعامًا ثمَّ أقيمت الصَّلاة فقام وقد كان توضَّأ قبل ذلك فأتيته بماء يتوضَّأ منه فانتهرنى وقال وراءك، فساءنى والله ذلك، ثمَّ صلَّى فشكوت ذلك إلى عمر، فقال يا نبيَّ الله إنَّ المغيرة قد شقَّ عليه انتهارك إيَّاه وخشي أن يكون فى نفسك عليه شيء، فقال النَّبيُّ صلى الله عليه وسلم ليس عليه فى نفسي شيء إلاَّ خير، ولكن أتاني بماء لأتوضَّأ وإنَّما أكلت طعامًا، ولو فعلته فعل ذلك النَّاس بعدى