মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪০৩
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪০৩) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি, উবাই ইবন্ কা'ব, ও আবু তালহা এক জায়গায় বসাছিলাম, তখন আমরা রুটি ও গোশত খেলাম, তারপর আমি ওযুর পানি চাইলাম। তখন উভয়ে বললেন, তুমি ওযু করছো কেন? তখন আমি বললাম, এ খাবারের জন্য, যা আমরা এখন খেলাম। তখন তাঁরা বললেন, তুমি কি পবিত্র জিনিস খেয়ে ওযু করতে চাও? যিনি তোমার চেয়ে উত্তম তিনি এরূপ জিনিস খেয়ে ওযু করেন নি।
(বাইহাকী কর্তৃক বর্ণিত। হাইসুমী বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(বাইহাকী কর্তৃক বর্ণিত। হাইসুমী বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(403) عن أنس بن مالك رضى الله عنه قال كنت أنا وأبىُّ بن كعب وأبو طلحة جلوسًا فأكلنا لحمًا وخبزًا ثمَّ دعوت بوضوء فقالا لم تتوضَّأ؟ فقلت لهذا الطَّعام الَّذى أكلنا، فقالا أتتوضَّأ من الطَّيِّبات. لم يتوضَّأ منه من هو خير منك