মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪০২
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪০২) সুয়াইদ ইবন্ নু'মান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল (সা)-এর সাথে খাইবার (যুদ্ধের) (বছর) বের হলাম, যখন আমরা "সাহবা", নামক স্থানে পৌছলাম, তিনি আসরের নামায আদায় করে খাবার চাইলেন, তখন ছাতু ছাড়া আর কিছু আনা হলো না, তখন সকলেই তা খেলেন এবং পান করলেন। তারপর মাগরিবের নামায পড়ার জন্য গেলেন। আমরাও তাঁর (রাসূল সা-এর) সাথে কুলি করলাম। তিনি পানি স্পর্শ করলেন না।
(বুখারী, মালিক, ইবন মাজাহ ও নাসায়ী কর্তৃক বর্ণিত।)
(বুখারী, মালিক, ইবন মাজাহ ও নাসায়ী কর্তৃক বর্ণিত।)
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(402) عن سويد بن النُّعمان رضى الله عنه قال خرجنا مع رسول الله
صلى الله عليه وسلم عام خيبر حتَّى إذا كنَّا بالصَّهباء وصلَّى العصر دعا بالأطعمة فمّا أتى إلاَّ بسويق فأكلوا وشربوا منه ثمَّ قام إلى المغرب ومضمضنا معه وما مسَّ ماء
صلى الله عليه وسلم عام خيبر حتَّى إذا كنَّا بالصَّهباء وصلَّى العصر دعا بالأطعمة فمّا أتى إلاَّ بسويق فأكلوا وشربوا منه ثمَّ قام إلى المغرب ومضمضنا معه وما مسَّ ماء