মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪০১
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪০১) তিনি আরও বর্ণনা করে বলেন যে, রাসূল (সা)-এর কাছে কিছু রুটি ও গোশত আনা হল। তখন রাসূল (সা) ওযুর পানি চাইলেন তারপর ওযু করলেন। তারপর জোহরের নামায পড়লেন। তারপর বাকি খাবারগুলো চাইলেন এবং সেগুলো খেলেন, তারপর নামায পড়তে গেলেন ওযু না করেই। পরবর্তীকালে আমি উমর (রা)-এর কাছে প্রবেশ করলান, তখন তাঁর জন্য এখানে (অপর এক বর্ণনায় আছে, এখানে هاهنا শব্দের পরিবর্তে أمامنا আমাদের সামনে।) একটা গামলা রাখা হলো যাতে ছিল রুটি ও গোশত। আর এখানে ছিল আর একটি গামলা তাতেও ছিল রুটি ও গোশত। তখন উমর (রা) তা খেলেন তারপর ওযু না করেই তিনি নামাযে দাঁড়ালেন।
[নাসায়ী, ও আবু দাউদ, নববী বলেন, জাবিরের হাদীসটি সহীহ।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(401) وعنه أيضًا رضى الله عنه قال قرِّب لرسول الله صلى الله عليه وسلم خبز ولحم ثمَّ دعا بوضوء فتوضَّأ ثمَّ صلَّى الظُّهر ثمَّ دعا بفضل طعامه فأكل ثمَّ قام إلى الصَّلاة ولم يتوضَّأ، ثمَّ دخلت مع عمر فوضعت له هاهنا (وفى رواية أمامنا بدل ها هنا) جفنة فيها خبز ولحم وها هنا جفنة فيها خبز ولحم فأكل عمر ثم قام إلى الصَّلاة ولم يتوضَّأ
tahqiqতাহকীক:তাহকীক চলমান