মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৮৯
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদঃ জুমু'আর জন্য ও বৃষ্টির দিনে আযান দেয়া প্রসঙ্গে
(২৮৯) সায়িব ইবন্ ইয়াযিদ (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আবু বকর (রা) ও উমর (রা)-এর যুগে দু'আযান (আযান ও ইকামত) দেয়ার প্রচলন ছিল। কিন্তু উসমান (রা)-এর সময়ে মানুষের সংখ্যা বেড়ে গেলে তিনি জুমু'আর নামায থেকে "যাওরা" (উঁচু স্থান) প্রথম আযান দেয়ার নির্দেশ প্রদান করেন।
(বুখারী, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন্ মাজাহ্।)
(বুখারী, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন্ মাজাহ্।)
كتاب الصلاة
(9) باب ما جاء في الأذان للجمعة واليوم المطير
(289) وعنه أيضا قَالَ كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا أَذَانَيْنِ (3) حَتَّى كَانَ زَمَنُ عُثْمَانَ فَكَثُرَ النَّاسُ فَأَمَرَ بِالْأَذَانِ الْأَوَّلِ (4) بِالزَّوْرَاءِ (5)