মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৯০
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদঃ জুমু'আর জন্য ও বৃষ্টির দিনে আযান দেয়া প্রসঙ্গে
(২৯০) আমর ইবন্ আউস (রা) থেকে বর্ণিত, ছাকিফ গোত্রের এক ব্যক্তি তাঁকে সংবাদ দিল যে, তিনি রাসূল (ﷺ)-এর মুয়াযযিনকে বৃষ্টির দিনে হাইয়্যা আলাসা-সালাহ, হাইয়্যা আলাল ফালাহ্ বলার পর তোমরা তোমাদের ঘরে নামায পড়ে নাও-একথা বলতে শুনেছেন।
(নাসাঈ, হাদীসের বর্ণনাকারী অস্পষ্ট।)
كتاب الصلاة
(9) باب ما جاء في الأذان للجمعة واليوم المطير
(290) عن عمرو بن أوس أَنَّ رَجُلًا مِنْ ثَقِيفٍ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ مُؤَذِّنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمٍ مَطِيرٍ (1) يَقُولُ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ صَلُّوا فِي رِحَالِكُمْ (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান