মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৮৮
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদঃ জুমু'আর জন্য ও বৃষ্টির দিনে আযান দেয়া প্রসঙ্গে
(২৮৮) সায়িব ইবন্ ইয়াযিদ থেকে বর্ণিত, তিনি বলেন, জুমু'আসহ সকল নামাযে রাসূলের (ﷺ) জন্য মুয়াযযিন ছিলেন বেলাল। তিনি আযান ও ইকামত দিতেন। সায়িব বলেন, জুমু'আর দিন রাসূল (ﷺ) মিম্বারে বসলে বেলাল আযান দিতেন মিম্বার থেকে নামলে নামাযের জন্য ইকামত দিতেন। তেমনিভাবে আবু বকর (রা), উমর (রা) ও উসমান (রা)-এর সময় পর্যন্ত তা করা হতো।
(বুখারী, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ্ও অন্যান্য।)
كتاب الصلاة
(9) باب ما جاء في الأذان للجمعة واليوم المطير
(288) عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ رضي الله عنه ابْنِ أُخْتِ نَمِرٍ قَالَ لَمْ يَكُنْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مُؤَذِّنٌ وَاحِدٌ (1) فِي الصَّلَوَاتِ كُلِّهَا فِي الْجُمُعَةِ وَغَيْرِهَا يُؤَذِّنُ وَيُقِيمُ قَالَ كَانَ بِلَالٌ يُؤَذِّنُ إِذَا جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ وَيُقِيمُ إِذَا نَزَلَ وَلِأَبِي بَكْرٍ وَعُمَرَ (2) رَضِيَ اللَّهُ تعالى عَنْهُمَا حَتَّى كَانَ عُثْمَانُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান