মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৬৮
পবিত্রতা অর্জন
(১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬৮) মিকদাম ইবন্ মাদী কারিব আল কিন্দি (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা)-এর-কাছে ওযুর পানি নিয়ে আসা হল। তখন তিনি তাঁর দু'হাত (কবজী পর্যন্ত) ধুইলেন। তারপর মুখমণ্ডল ধুইলেন তিনবার। তারপর হাত দু'টি (কনুই পর্যন্ত) ধুইলেন তিনবার। অতঃপর কুলি করলেন ও নাকে পানি দিলেন তিনবার। এবং মাথা ও দু কানের অভ্যন্তর ও বাহির ভাগ মাসেহ করলেন এবং পা ধৌত করলেন তিনবার।
[এ হাদীস সম্বন্ধে ওযুর অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে।]
[এ হাদীস সম্বন্ধে ওযুর অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(268) عن المقدام بن معديكرب الكنديِّ رضي الله عنه قال أتى رسول الله صلى الله عليه وسلم بوضوءٍ فتوضَّأ فغسل كفَّيه ثلاثًا ثمَّ غسل وجهه ثلاثًا ثمَّ غسل ذراعيه ثلاثًا ثمَّ تمضمض واستنشق ثلاثًا ومسح برأسه وأذنيه ظاهرهما وباطنهما وغسل رجليه ثلاثًا.