মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২৬৯
পবিত্রতা অর্জন
(১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬৯) আবুল আযহার থেকে বর্ণিত, তিনি মু'আবিয়া ইবন আবু সুফিয়ান (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি তাঁদের সামনে রাসূল (সা)-এর ওযুর কথা আলোচনা করলেন। (তাতে আছে) তিনি (রাসূল) এক আঁজলা পানি নিয়ে তাঁর মাথা মাসেহ করলেন। ফলে তাঁর মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে আরম্ভ করল। অথবা পড়ার উপক্রম হল। তিনি তাঁদেরকে রাসূল (সা)-এর ওযু দেখালেন। যখন মাথা মাসেহ করা পর্যন্ত পৌঁছলেন তখন হাত দু'টি মাথার সামনের দিকে রাখলেন। অতঃপর এতদুভয় হাত পেছনের দিকে ঘাড় পর্যন্ত নিয়ে গেলেন। অতঃপর তা ফিরিয়ে আনলেন যেখান থেকে আরম্ভ করেছিলেন সে পর্যন্ত।
[তাহাবী ও আবু দাউদ কর্তৃক বর্ণিত। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আবু দাউদ ও মুনযির, বর্ণনা করার পর কোন মন্তব্য করেন নি। তাই সহীহ্ বলে প্রতীয়মান হয়।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(269) عن أبي الأزهر عن معاوية "بن أبي سفيان" رضي الله عنهما
أنَّه ذكر لهم وضوء رسول الله صلى الله عليه وسلم وأنَّه مسح رأسه بغرفةٍ من ماءٍ حتَّى يقطر الماء من رأسه أو كاد يقطر وأنَّه أراهم وضوء رسول الله صلى الله عليه وسلم فلمَّا بلغ مسح رأسه وضع كفَّيه على مقدَّم رأسه ثمَّ مرَّ بهما حتَّى بلغ القفا ثمَّ ردَّهما حتى بلغ المكان الَّذي بدأ منه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান