মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৬৭
পবিত্রতা অর্জন
(১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৬৭) তালহা আল আয়ামী থেকে বর্ণিত। তিনি তাঁর বাবার সূত্রে দাদা থেকে বর্ণনা করেন যে, তিনি রাসুল (সা)-কে তাঁর মাথা মাসেহ করতে দেখেছেন। তিনি মাথা (قذال) ঘাড় পর্যন্ত এবং তার পাশের গলার সামনের দিক পর্যন্ত একবার মাসেহ করে ছিলেন। তিনি বলেন, قذال বলতে গলার পেছনের অংশকে বুঝায়।
[তাহাবী, ইবন সা'দ, তাবারানী ও আবূ দাউদ কর্তৃক বর্ণিত, হাদীসটি মুহাদ্দিসদের মতে সহীহ নয়।]
[তাহাবী, ইবন সা'দ, তাবারানী ও আবূ দাউদ কর্তৃক বর্ণিত, হাদীসটি মুহাদ্দিসদের মতে সহীহ নয়।]
كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(267) عن طلحة الأياميِّ عن أبيه عن جدِّه أنَّه رأى رسول الله صلى الله عليه وسلم يمسح رأسه حتَّى بلغ القذال وما يليه من مقدَّم العنق بمرَّةٍ، قال القذال السَّالفة العنق.