মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২১৭
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার কাজে ব্যস্ত থাকার কারণে নামায পড়তে দেরী করা এবং সালাতুল খাওফ বা ভয়কালীন নামাযের বিধান অবতীর্ণ করণের মাধ্যমে তা রহিতকরণ। কাযা নামায আদায়ের ক্ষেত্রে তারতীব বা ক্রমভাবে আদায়করণ, প্রথম নামাযের জন্য আযান ও একামত দান, আর তার পরবর্তী নামাযগুলোর জন্য কেবল একামত দান প্রসঙ্গে
(২১৭) আবূ উবাইদা ইবন্ আবদুল্লাহ থেকে, তিনি তাঁর বাবা আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, মুশরিকরা খন্দকের দিন মহানবী (ﷺ)-কে চার ওয়াক্ত নামায থেকে বিরত রাখে, ফলে আল্লাহর ইচ্ছায় রাতের কিছু সময়ও অতিবাহিত হয়। তিনি বলেন, অতঃপর বেলালকে আদেশ করা হলে তিনি আযান দেন, তারপর একামত বললে জোহরের নামায আদায় করেন, তারপর একামত বললে-আসরের নামায আদায় করেন। তারপর একামত দিলে মাগরিবের নামায আদায় করেন, তারপর একামত দিলে ইশার নামায আদায় করেন।
(মালিক, তিরমিযী ও নাসাঈ। এর সনদ উত্তম।)
(মালিক, তিরমিযী ও নাসাঈ। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(3) باب تأخير الصلاة لعذر الاشتغال بحرب الكفار ونسخ ذلك بصلاة الخوف والترتيب فى قضاء الفوائت والأذان والإقامة للأولى والإقامة فقط لكل فائتة بعدها.
(217) عن أبى عبيدة بن عبد الله عن أبيه (عبد الله بن مسعود) رضى الله عنه أن المشركين شغلوا النبى صلى الله عليه وسلم يوم الخندق عن أربع صلوات حتى ذهب من الليل ما شاء الله، قال فأمر بلالًا فأذن، ثم أقام فصلى الظهر
ثم أقام فصلى العصر؛ ثم أقام فصلى المغرب؛ ثم أقام فصلى العشاء.
ثم أقام فصلى العصر؛ ثم أقام فصلى المغرب؛ ثم أقام فصلى العشاء.