মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২১৮
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার কাজে ব্যস্ত থাকার কারণে নামায পড়তে দেরী করা এবং সালাতুল খাওফ বা ভয়কালীন নামাযের বিধান অবতীর্ণ করণের মাধ্যমে তা রহিতকরণ। কাযা নামায আদায়ের ক্ষেত্রে তারতীব বা ক্রমভাবে আদায়করণ, প্রথম নামাযের জন্য আযান ও একামত দান, আর তার পরবর্তী নামাযগুলোর জন্য কেবল একামত দান প্রসঙ্গে
(২১৮) মুহাম্মদ ইবন্ ইয়াযিদ, থেকে বর্ণিত যে, আবদুল্লাহ ইবন্ 'আউফ তাঁকে বলেছেন যে, আবু জুমা হাবিব ইবন্ সিবা' (রা) তিনি নবী (ﷺ)-এর সাক্ষাৎ পেয়েছিলেন তাঁকে বলেছেন, নবী (ﷺ) খন্দক যুদ্ধের বছর মাগরিবের নামায পড়লেন। নামায শেষে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেউ জান কি আমি আসরের নামায পড়েছি কি না? তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ্ আপনি তা পড়েন নি। তখন মুয়ায্যিনকে নির্দেশ দিলেন, মুয়ায্যিন একামত দিলে আসরের নামায পড়লেন। অতঃপর মাগরিবের নামায আবার আদায় করলেন।
(বাইহাকী। এ হাদীসের সনদে ইবন্ লাহিয়া রয়েছেন, তিনি বিতর্কিত।)
(বাইহাকী। এ হাদীসের সনদে ইবন্ লাহিয়া রয়েছেন, তিনি বিতর্কিত।)
كتاب الصلاة
(3) باب تأخير الصلاة لعذر الاشتغال بحرب الكفار ونسخ ذلك بصلاة الخوف والترتيب فى قضاء الفوائت والأذان والإقامة للأولى والإقامة فقط لكل فائتة بعدها.
(218) عن محمد بن يزيد أن عبد الله بن عوف حدثه أن أبا جمعة حبيب ابن سباعٍ وكان قد أدرك النبى صلى الله عليه وسلم حدثه أن النبى صلى الله عليه وسلم عام الأحزاب صلى
المغرب فلما فرغ قال هل علم أحد منكم أنى صليت العصر؟ قالوا يا رسول الله ما صليتها، فأمر المؤذن فأقام الصلاة فصلى العصر؛ ثم أعاد المغرب.
المغرب فلما فرغ قال هل علم أحد منكم أنى صليت العصر؟ قالوا يا رسول الله ما صليتها، فأمر المؤذن فأقام الصلاة فصلى العصر؛ ثم أعاد المغرب.