মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৬
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার কাজে ব্যস্ত থাকার কারণে নামায পড়তে দেরী করা এবং সালাতুল খাওফ বা ভয়কালীন নামাযের বিধান অবতীর্ণ করণের মাধ্যমে তা রহিতকরণ। কাযা নামায আদায়ের ক্ষেত্রে তারতীব বা ক্রমভাবে আদায়করণ, প্রথম নামাযের জন্য আযান ও একামত দান, আর তার পরবর্তী নামাযগুলোর জন্য কেবল একামত দান প্রসঙ্গে
(২১৬) আব্দুর রহমান ইবন্ আবু সাঈদ তাঁর বাবা আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা খন্দক যুদ্ধের সময় কাজে এমন ব্যস্ত হয়ে পড়ি যে, মাগরিবের পরেও কিছু সময় চলে গেল কিন্তু আমরা নামায পড়তে পারি নি। এ ঘটনা যুদ্ধের ব্যাপারে যা পরে অবতীর্ণ হয়েছে তা অবর্তীর্ণ হবার পূর্বে। (অপর এক বর্ণনায় আছে) আর তা সালাতুল খাওফ বা ভয়ের নামাযের বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে, যাতে আল্লাহ বলেছেন,
(فرجَالاً أَوْ ركْبَانًا)
যদি তোমরা ভয় পাও তাহলে হাঁটতে হাঁটতে বা আরোহিত অবস্থায় সালাত আদায় করবে। (সূরা বাকারা ২৩৯)
এরপর যুদ্ধ শেষ হলে, যে বিষয়ে আল্লাহ বলেছেন, (যুদ্ধে মু'মিনদের জন্য আল্লাহই যথেষ্ট; আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালীঃ সূরা আহযাব ২৫) যখন যুদ্ধ এভাবে শেষ হলো তখন নবী (ﷺ) বেলালকে নির্দেশ দিলেন, তখন তিনি আযান দিলেন। অতঃপর তিনি জোহরের একামত দিলেন। তখন তিনি জোহরের নামায আদায় করলেন, যেরূপভাবে তিনি ওয়াক্তমত আদায় করতেন। অতঃপর তিনি (বিলাল) আসরের একামত দেন এবং তিনি আসর আদায় করেন, যেরূপ তিনি ওয়াক্তমত আদায় করতেন, এরপর তিনি (বিলাল) মাগরিবের একামত দেন। তখন তিনি (রাসূল সা) মাগরিবের নামায আদায় করেন, যেরূপ তিনি ওয়াক্তমত আদায় করতেন।
كتاب الصلاة
(3) باب تأخير الصلاة لعذر الاشتغال بحرب الكفار ونسخ ذلك بصلاة الخوف والترتيب فى قضاء الفوائت والأذان والإقامة للأولى والإقامة فقط لكل فائتة بعدها.
(216) عن عبد الرحمن بن أبى سعيد عن أبيه (أبى سعيد الخدرىِّ) رضى الله عنه قال حبسنا يوم الخندق عن الصلاة حتى كان بعد المغرب هويًّا وذلك قبل أن ينزل فى القتال ما نزل (وفى رواية) وذلك قبل أن ينزل فى القتال ما نزل (وفى رواية) وذلك قبل أن ينزل صلاة الخوف (فرجالا أو ركبانًا) فلما كفينا القتال وذلك قوله (وكفى الله المؤمنين القتال وكان الله قويًّا عزيزًا) أمر النبى صلى الله عليه وسلم بلالًا فأقام الظهر فصلاها كما يصليها في وقتها، ثم أقام العصر فصلاها كما يصليها في وقتها، ثم أقام المغرب فصلاها كما يصليها في وقتها.
tahqiqতাহকীক:তাহকীক চলমান