মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২১৫
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদঃ ওযু ও গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(২১৫) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন, নবী (সা) বলেন, ওযুতে দু'রাতাল পরিষ্কার পানিই যথেষ্ট।
[এক রাতাল বার আওকিয়ার সমপরিমাণ বা এক পূর্ণ বয়স্ক মানুষের চার আঁজলার সমপরিমাণ। সুতরাং দু'রাতাল মানে আট আজলা পানি। (দুই রাতল সমান এক মুদ্দ বা প্রায় ১ লিটার)।]
[তিরমিযী, তিনি বলেন, হাদীসটি গরীব। ইবন হাজারের বক্তব্য থেকে হাদীসটি হাসান বলে বুঝা যায়।]
كتاب الطهارة
الفصل الثاني في مقدار ماء الوضوء والغسل
(215) عن أنس بن مالك رضي الله عنه عن النَّبِّي صلى الله عليه وسلم قال يجزئ في الوضوء رطلان (1) من ماء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান