মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২১৬
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদঃ ওযু ও গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(২১৬) তিনি আরও বর্ণনা করেন যে, রাসূল (সা) দু' রাতাল ধারণ ক্ষমতাসম্পন্ন এক পানির পাত্র থেকে ওযু করতেন। আর এক সা' সমপরিমাণ পানি দ্বারা গোসল করতেন।
[আবু দাউদ, হাদীসটি বুখারী মুসলিম অন্য শব্দে বর্ণনা করেছেন।
كتاب الطهارة
الفصل الثاني في مقدار ماء الوضوء والغسل
(216) وعنه أيضًا رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يتوضأ بإناء يكون رطلين ويغتسل بالصَّاع.
tahqiqতাহকীক:তাহকীক চলমান