মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২১৪
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদঃ ওযু ও গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(২১৪) উবাইদুল্লাহ ইবন আবূ ইয়াযীদ থেকে বর্ণিত, তিনি ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, এক লোক বললেন, ওযুতে আমি কতটুকু পানি খরচ করতে পারি? তিনি উত্তরে বললেন, এক মুদ সমপরিমাণ।* তিনি আবার বললেন, গোসলের জন্য কত খরচ করতে পারি? তিনি উত্তরে বললেন, এক সা' সমপরিমাণ। লোকটি তখন বলল, এতটুকু আমার জন্য যথেষ্ট নয়। একথা শুনে তিনি বললেন, তোমার মা নেই।** তোমার চেয়ে উত্তম যিনি মহানবী (সা)-এর জন্য এতটুকু পানি যথেষ্ট ছিল।
[হাইসুমী বলেন, এ হাদীসটি আহমদ, বাযযার, ও তাবারানী আল কাবীর গ্রন্থে বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।]
*(আধুনিক হিসাব এক মুদ্দ প্রায় ১ লিটার এবং ১সা' প্রায় ৪ লিটার)।
**তোমার 'মা নেই' কথাটি আরবীতে সাধারণত তিরস্কার ও ভর্ৎসনা হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ তুমি কুড়িয়ে পাওয়া লোক। কাজেই তোমার মা নেই।
كتاب الطهارة
الفصل الثاني في مقدار ماء الوضوء والغسل
(214) عن عبيد الله بن أبي يزدي عن ابن عباسٍ رضي الله عنهما قال قال رجل كم يكفيني من الوضوء، قال مدُّ (2) قال كم يكفيني للغسل، قال صاعٌ قال فقال الرَّجل لا يكفيني، قال لا أمِّ لك (3) قد كفى من هو خيرٌ منك
رسول الله صلى الله عليه وسلم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান