মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২১৩
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদ ওযুর শিষ্টাচার প্রসঙ্গে, এতে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে

প্রথম অনুচ্ছেদ: সন্দেহ প্রবণতা নিন্দনীয় এবং ওযুর পানি ব্যবহারে অপব্যয় মাকরূহ
(২১৩) আবদুল্লাহ ইবন আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত, নবী (সা) (একবার) সা'দ-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি ওযু করছিলেন। রাসূল (সা) বললেন, সা'দ এ কি অপব্যয় করছ? তিনি বললেন, ওযূতে কি অপব্যয় হয়? রাসূল (সা) বললেন, হ্যাঁ, হয়। এমন কি তুমি প্রবাহমান নদী বা কর্ণার পাশে বসে করলেও।
[ইবন মাজাহ, হাদীসটির সনদে কিছু দুর্বলতা আছে। তবে ওযুতে অপচয় না করার বিষয়ে অন্য রাবী হতে সহীহ সনদে হাদীস বর্ণিত হয়েছে।]
كتاب الطهارة
(4) باب في آداب تتعلق بالوضوء وفيه فصول


(الفصل الأول في ذم الوسوسة وكراهة الإسراف في ماء الوضوء)
(213) عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم من بسعد وهو يتوضأ فقال ما هذا السرف (1) يا سعد؟ قال أفي الوضوء مسرف؟ قال نعم وإن كنت على نهر جار

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে একথা পরিষ্কার বুঝা যাচ্ছে যে, পানি ব্যবহারে যাতে অপচয় না হয় সেদিকে খেয়াল রাখা উযূর নিয়ম-কানুনের অন্যতম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান