মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২১৪
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ ঘুমিয়ে থাকার কারণে যে ব্যক্তি ফজরের নামায পড়তে পারলো না অথচ বেলা উঠে গেল
(২১৪) জুবায়ের ইবন্ মুত'ইম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) এক সফরে ছিলেন। তখন তিনি বললেন, আজকের রাত্রে আমাদের কে পাহারা দিবে, যেন আমরা ঘুমিয়ে ফজরের নামায নষ্ট করে না ফেলি। তখন বেলাল (রা) বললেন, আমিই পাহারা দিব। তখন তিনি (বেলাল) পূর্ব দিগন্তের দিকে মুখ করে অপেক্ষা করতে লাগলেন। এমতাবস্থায় তারা সকলেই এমনভাবে ঘুমিয়ে পড়লেন যেন তাঁদের কানে তালা লাগিয়ে দেয়া হল। অতঃপর কেবল সূর্যের তাপেই তারা জাগ্রত হন। অতঃপর তাঁরা উঠলেন তারপর তা আদায় করলেন, তারপর ওযু করলেন, বেলাল আযান দিলেন, তারপর তারা সুন্নাত দু'রাক'আত পড়লেন। তারপর ফজরের ফরয পড়লেন।
(নাসাঈ। এর সনদ উত্তম।)
(নাসাঈ। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(2) باب من نام عن صلاة الصبح حتى طلعت الشمس
(214) عن جبير بن مطعمٍ رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم في سفر له قال من يكلؤنا الليلة لا نرقد عن صلاة الفجر؟ قال بلال أنا، فاستقبل مطلع الشمس فضرب على آذانهم فما أيقظهم إلا حرُّ الشمس فقاموا فأدوها ثم توضئوا فأذن بلال فصلوا الركعتين، ثم صلوا الفجر.