মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৩
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ ঘুমিয়ে থাকার কারণে যে ব্যক্তি ফজরের নামায পড়তে পারলো না অথচ বেলা উঠে গেল
(২১৩) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহর সাথে রাতে (যাত্রা বিরতি দিয়ে) অবস্থান করলাম, আমরা ঘুম থেকে উঠতে পারলাম না শেষ অবধি সূর্য উদয় হল। তখন রাসূল (ﷺ) বললেন, প্রত্যেকে যেন তার বাহনের মাথা ধরে চলতে আরম্ভ করে। কারণ এখানে আমাদের শয়তান পেয়েছে। তিনি বলেন, তখন আমরা তা-ই করলাম। তিনি বলেন, তারপর তিনি পানি চেয়ে ওযু করলেন। তারপর ফজরের নামাযের পূর্বের দু'রাক'আত সুন্নাত পড়লেন। তারপর একামত বলা হল, তখন ফজরের নামায পড়লেন।
(মুসলিম, ইবন মাজাহ, বাইহাকী।)
كتاب الصلاة
(2) باب من نام عن صلاة الصبح حتى طلعت الشمس
(213) عن أبى هريرة رضى الله عنه قال عرَّسنا مع رسول الله صلى الله عليه وسلم
فلم نستيقظ حتى طلعت الشمس، فقال رسول الله صلى الله عليه وسلم ليأخذ كل رجل برأس راحلته فإن هذا منزل حضرنا فيه الشيطان قال ففعلنا، قال فدعا بالماء فتوضأ، ثم صلى ركعتين قبل صلاة الغداة، ثم أقيمت الصلاة فصلى الغداة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান