মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২১২
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ ঘুমিয়ে থাকার কারণে যে ব্যক্তি ফজরের নামায পড়তে পারলো না অথচ বেলা উঠে গেল
(২১২) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) এক সফরে ছিলেন, তখন রাতে একস্থানে অবস্থান নিয়ে ঘুমিয়ে পড়লেন সকালের সূর্যের তাপেই কেবল ঘুম থেকে জাগ্রত হলেন। তিনি বলেন, তখন রাসূল (ﷺ) বেলালকে আদেশ করলেন ফলে তিনি আযান দিলেন, তারপর দু'রাক'আত পড়লেন। রাবী বলেন, তখন ইবন্ আব্বাস (রা) বলেন, আমার কাছে দুনিয়া এবং তার মধ্যে সব কিছুর চেয়ে এই অনুমতি অধিক ভাল লাগে।
(হায়ছামী বলেন, এটা আহমদ ও আবু ইয়ালা বর্ণনা করেছেন। তাছাড়া বাযযার ও তবারানী আউসাত গ্রন্থে বর্ণনা করেছেন। আবু ইয়ালার সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হায়ছামী বলেন, এটা আহমদ ও আবু ইয়ালা বর্ণনা করেছেন। তাছাড়া বাযযার ও তবারানী আউসাত গ্রন্থে বর্ণনা করেছেন। আবু ইয়ালার সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(2) باب من نام عن صلاة الصبح حتى طلعت الشمس
(212) عن ابن عباس رضى الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم فى سفر فعرَّس من الليل فرقد ولم يستيقظ إلا بالشمس، قال فأمر رسول الله صلى الله عليه وآله وسلَّم بلالا فأذَّن فصلى ركعتين قال (الرَّواى) فقال ابن عباس ما تسرُّنى وما فيها يعنى الرُّخصة.