মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৯
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ ঘুমিয়ে থাকার কারণে যে ব্যক্তি ফজরের নামায পড়তে পারলো না অথচ বেলা উঠে গেল
(২০৯) ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) হুদায়বিয়া থেকে এক রাতে ফিরছিলেন। তখন আমরা এক সমতল নরম ভূমিতে অবতীর্ণ হলাম। তখন নবী (ﷺ) বললেন, কে আমাদের পাহারা দেয়ার কাজ করবে? তখন বিলাল বললেন, আমি। তিনি বললেন, তাহলে তুমি তো ঘুমিয়ে পড়বে। তিনি বললেন, না। তিনি (ইবন্ মাসউদ (রা)) বলেন, তিনি (বিলাল (রা)) ঘুমিয়ে পড়লেন, পরিশেষে সূর্য উদয় হল তখন অমুক অমুক ঘুম থেকে উঠলেন, তাঁদের মধ্যে উমর (রা)-ও ছিলেন। তখন তিনি বললেন, তোমরা কথা বল। তখন নবী (ﷺ) জাগ্রত হলেন এবং বললেন, তোমরা যা অন্য সময় করতে এখনও তা-ই করো। যখন তারা তা-ই করলেন তিনি বললেন, এভাবে করো। তোমাদের মধ্যে যারা ঘুমিয়ে পড়ে অথবা ভুলে যায় তারা যেন এরূপ করে।
(বাইহাকী ও বাযযার। হায়ছামী বলেন, এর রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(2) باب من نام عن صلاة الصبح حتى طلعت الشمس
(209) عن ابن مسعودٍ رضى الله عنه قال أقبل النَّبي صلى الله عليه وسلم من الحديثية ليلًا فنزلنا دهاسًا من الأرض فقال من يطرنا فقال بلالٌ أنا قال
إذًا تنام قال لا، فنام حتى طلعت الشمس فاستيقظ فلان وفلان وفيهم عمر، فقال اهضبوا فاستيقظ النبى صلى الله عليه وسلم فقل افعلوا ما كنتم تفعلون فلما فعلوا قال هكذا فافعلوا لمن نام منكم أو نسى.
tahqiqতাহকীক:তাহকীক চলমান