মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১০
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ ঘুমিয়ে থাকার কারণে যে ব্যক্তি ফজরের নামায পড়তে পারলো না অথচ বেলা উঠে গেল
(২১০) আবদুর রহমান ইবন্ আবু আলকামা আস্সাকাফী থেকে, তিনি আব্দুল্লাহ ইবন্ মাসউদ (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যখন আমরা হুদায়বিয়ার (যুদ্ধ) হতে ফিরছিলাম, তখন (এক রাতে) রাসূল (ﷺ) বললেন, আজকের রাতে কে আমাদের পাহারা দিবে? আব্দুল্লাহ বলেন, আমি বললাম, আমিই দিব, একথাটি কয়েক বার বললেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমিই দিব তিনি বলেন, তাহলে ঠিক আছে তুমি দিও। তখন আমি তাদের পাহারা দিতে থাকলাম। যখন প্রায় সকাল হচ্ছিল তখন রাসূল (ﷺ) যে বলেছিলেন তুমি ঘুমিয়ে যাবে তা-ই হল, আমি ঘুমিয়ে পড়লাম। আমাদের পিঠে সূর্যের তাপ পড়াতে অবশেষে ঘুম ভাঙল, তখন রাসূল (ﷺ) উঠলেন এবং অন্য সময় যা করেন যেমন ওযু ও দু'রাক'আত সুন্নাত পড়া তাই করলেন, তারপর আমাদের নিয়ে সকালের (ফজরের) নামায পড়লেন, নামায শেষে বললেন, আল্লাহ তা'আলা যদি চাইতেন তোমরা না ঘুমাও (তাহলে তিনি তাই করতেন।) তবে তিনি চেয়েছেন তোমরা যেন পরবর্তীতে লোকদের জন্য আদর্শ হয়ে থাক। কাজেই যারা ঘুমিয়ে পড়বে অথবা (নামাযের কথা) ভুলে যাবে তাদেরকে এরূপ করতে হবে। তিনি বলেন, ইতিমধ্যে রাসুল (ﷺ)-এর এবং লোকদের উটগুলো এদিকে সেদিকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। তখন লোকেরা সেগুলোর খোঁজে বের হল। তাঁরা তাদের উটগুলো খুঁজে নিয়ে আসল কিন্তু রাসূলুল্লাহর উস্ট্রীটা খুজে পেল না। আবদুল্লাহ বলেন, তখন আমাকে রাসূল (ﷺ) বললেন, তুমি এদিকে যাও। আমাকে যেখানে যেতে বললেন, সেখানে গেলাম। সেখানে তাঁর (উস্ত্রীর) লাগামটি একটি গাছে আটকানো পেলাম। যা হাত দিয়ে-ছাড়া খোলা সম্ভব ছিল না। তিনি বলেন, আমি সেটা নবী (ﷺ)-এর কাছে নিয়ে আসলাম। তারপর বললাম, যে আল্লাহর রাসূল। আপনাকে যে সত্তা সত্য দীন দিয়ে নবী হিসেবে প্রেরণ করেছেন তাঁর নামে শপথ করে বলছি। আমি তার লাগামটি একটা গাছে আটকানো অবস্থায় পেয়েছি যা হাত দিয়ে-ছাড়া খোলা সম্ভব ছিল না। তিনি বলেন, তখন নবী (ﷺ)-এর ওপর সূরা ফাতাহ অবতীর্ণ হয়। যাতে আছে
{إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} [الفتح: 1]
(আমরা আপনার জন্য সুস্পষ্ট বিজয় এনে দিয়েছি।)
(তবারানী ও আবু ইয়ালা সংক্ষেপে বর্ণনা করেছেন। হাইসামী বলেন, এখানে শেষ বয়সে স্মৃতি বিভ্রাট ঘটা একজন রাবী আছেন।)
كتاب الصلاة
(2) باب من نام عن صلاة الصبح حتى طلعت الشمس
(210) عن عبد الرحمن بن أبى علقة الثَّقفى عن عبد الله بن مسعود رضى الله عنه قال لما انصرفنا من غزوة الحديبية قال رسول الله صلى الله عليه وسلم من يحرسنا الليلة؟ قال عبد الله فقلت أنا حتى عاد مرارًا، قلت أنا يا رسول الله، قال فأنت إذًا، قال فحرستم حتى إذا كان وجه الصبح أدركنى قول رسول الله صلى الله عليه وسلم إنك تنام فنمت فما أيقظنا إلا حرُّ الشمس في ظهورنا، فقام رسول الله صلى الله عليه وسلم وصنع كما كان يصنع من الوضوء وركعتى الفجر، ثم صلى بنا الصبح فلما انصرف قال إن الله عز وجل لو أراد أن لا تناموا ولكن أراد أن تكونوا لمن بعدكم فهكذا لمن نام أو نسى، قال ثم إن ناقة رسول الله صلى الله عليه وسلم وإبل القوم تفرَّقت فخرج الناس في طلبها فجاؤا بإبلهم إلا ناقة رسول الله صلى الله عليه وسلم، فقال عبد الله قال لى رسول الله صلى الله عليه وسلم خذ ههنا، فأخذت حيث قال لى فوجدت زمامها قد التوى على شجرة ما كانت لتحلَّها إلا يدٌ،
قال فجئت بها النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله والذى بعثك بالحقِّ نبيًّا لقد وجدت زمامها ملتويًا على شجرة ما كانت لتحلَّها إلا يدٌ، قال ونزلت على رسول الله صلى الله عليه وسلم سورة الفتح (إنَّا فتحنا لك فتحًا مبينًا).
tahqiqতাহকীক:তাহকীক চলমান