মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২০৭
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: ওযু ও ওযুর পরে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
(২০৭) আবু গালিব থেকে আরও বর্ণিত যে, তিনি বলেন, আমি আবু উমামা (রা)-কে বলতে শুনেছি, যখন তুমি ওযুর পানি তার নির্ধারিত স্থানগুলোতে পৌছাবে তখন তুমি ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। যদি এরপর সে সালাতে দাঁড়ায় তাহলে তা তার জন্য মর্যাদা ও পুরস্কারে পরিণত হয়। আর যদি সে বসে থাকে তাহলে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় বসে থাকে। তখন এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করে, আপনি বলুন তো, যদি সে এ অবস্থায় সালাত আদায় করে তাহলে কি তা তার জন্য নফল বা অতিরিক্ত কর্ম বল গণ্য হবে? তিনি বলেনঃ না, অতিরিক্ত কর্ম তো নবীয়ে আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। এই ব্যক্তি তো পাপ ও ভুলভ্রান্তির মধ্যে নিমজ্জিত, এই ব্যক্তির জন্য কিভাবে অতিরিক্ত কর্ম বলে গণ্য হবে? এর জন্য তা মর্যাদা ও পুরস্কার বলে গণ্য হবে।
(তাবারানী। হাইসুমী হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন।)
(তাবারানী। হাইসুমী হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন।)
كتاب الطهارة
(3) باب ما جاء في فضل الوضوء والصلاة عقبه
(207) وعنه أيضا قال سمعت أبا أمامة يقول إذا وضعت الطهور مواضعه قعدت مغفورا لك، فإن قام يصلى كانت له فضيلة وأجرا، وإن قعد قعد مغفورا له، فقال له رجل يا أبا أمامة أرأيت إن قام فصلي تكون له نافلة، قال لا إنما النافلة للنبي صلى الله عليه وسلم كيف تكون له نافلة وهو يسعى في الذنوب والخطايا، تكون له فضيلة وأجرا