মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২০৬
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: ওযু ও ওযুর পরে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
(২০৬) আবু গালিব রাসিবী থেকে বর্ণিত। তিনি সিরিয়ার হিমস শহরে আবু উমামা (রা)-এর সাথে মিলিত হন। তিনি তাঁকে কতিপয় বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন আবু উমামা (রা) তাদেরকে বলেনঃ তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেনঃ যদি কোনো মুসলিম বান্দা সালাতের আযান শুনে ওযু করতে গমন করেন তাহলে তার হাতের উপর প্রথম যে পানির ফোঁটা পতিত হয় সে ফোঁটার সাথে তাকে ক্ষমা করা হয়। অতঃপর পানির ফোঁটাগুলোর সংখ্যানুপাতে ক্ষমা করা হয়। এভাবে সে যখন তার ওযু শেষ করে তখন তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করা হয়। এরপর সালাতে দণ্ডায়মান হলে তা তার জন্য অতিরিক্ত কর্ম বলে গণ্য হয়। আবু গালিব বলেন, আমি আবু উমামা (রা)-কে প্রশ্ন করলামঃ আপনি কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে নিজে একথা শুনেছেন? তিনি বলেনঃ হ্যাঁ, অবশ্যই, যিনি তাঁকে সুসংবাদদাতা ও ভয়প্রদর্শনকারীরূপে প্রেরণ করেছেন তাঁর শপথ! একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার, দশবার, দশবার-এরও অধিকবার আমি শুনেছি, একথা বলে তিনি তাঁর দুই হাত একত্র করে তালি দেন।
[তাবারানী। ইমাম হাইসুমী বলেনঃ আবু গালিবের গ্রহণযোগ্যতা বিতর্কিত। তবে হাদীসটি অন্যান্য সনদেও বর্ণিত হয়েছে। এজন্য হাদীসটি গ্রহণযোগ্য বলে বিবেচিত।]
[তাবারানী। ইমাম হাইসুমী বলেনঃ আবু গালিবের গ্রহণযোগ্যতা বিতর্কিত। তবে হাদীসটি অন্যান্য সনদেও বর্ণিত হয়েছে। এজন্য হাদীসটি গ্রহণযোগ্য বলে বিবেচিত।]
كتاب الطهارة
(3) باب ما جاء في فضل الوضوء والصلاة عقبه
(206) عن أبي غالب الراسبي أنه لقي أبا أمامة بحمص فسأله عن أشياء حدثهم أنه سمع النبي صلى الله عليه وسلم وهو يقول ما من عبد مسلم يسمع أذان صلاة فقام إلى وضوئه إلا غفر له بأول قطرة تصيب كفه من ذلك الماء فبعدد ذلك القطر حتى يفرغ من وضوئه إلا غفر له ما سلف من ذنوبه وقام إلى صلاته وهي نافلة، قال أبو غالب قلت لأبي أمامة أنت سمعت هذا من النبي صلى الله عليه وسلم قال إي والذي بعثه بالحق بشيرا ونذيرا غير مرة ولا مرتين ولا ثلاث ولا أربع ولا خمس ولا ست ولا سبع ولا ثمان ولا تسع ولا عشر وعشر وعشر وصفق بيديه