মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২০৫
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: ওযু ও ওযুর পরে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
(২০৫) শাহর ইবন্ হাউশাব সাহাবী আবু উমামাহ হিমসী (রা) থেকে বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওযু তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করায়। এরপর সালাত আদায় অতিরিক্ত কর্ম বলে গণ্য হয়। তখন তাঁকে বলা হয়ঃ আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট থেকে একথা শুনেছেন। তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই শুনেছি, একবার, দুইবার, তিনবার, চারবার বা পাঁচবার নয়, আরো বেশিবার শুনেছি।
[হাদীসটি ইমাম আহমদই সংকলন করেছেন। ইমাম মুনযিরী হাদসটির সনদ সহীহ্ বলে উল্লেখ করেছেন।
[হাদীসটি ইমাম আহমদই সংকলন করেছেন। ইমাম মুনযিরী হাদসটির সনদ সহীহ্ বলে উল্লেখ করেছেন।
كتاب الطهارة
(3) باب ما جاء في فضل الوضوء والصلاة عقبه
(205) عن شهر بن حوشب عن أبي أمامة الحمصي صاحب رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال الوضوء يكفر ما قبله ثم تصير الصلاة نافلة فقيل له أسمعته من رسول الله صلى الله عليه وسلم قال نعم غير مرة ولا مرتين ولا ثلاث ولا أربع ولا خمس