মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২০৪
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: ওযু ও ওযুর পরে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
(২০৪) আমর ইবন আবাসাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যদি কোন ব্যক্তি সালাত আদায়ের উদ্দেশ্যে ওযু করে এবং সে ওযুর অঙ্গগুলো সঠিকভাবে লক্ষ্য রেখে পূর্ণভাবে ধৌত করে তাহলে সে তার সকল পাপ বা অন্যায় থেকে মুক্ত হয়ে যায়। এরপর যদি সে সালাতে দাঁড়ায় তাহলে মহামহিম মহাসম্মানিত আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। আর যদি সে বসে থাকে তাহলে সে পাপমুক্ত হয়ে বসে থাকে।
[তাবারানী। সনদ শক্তিশালী।]
كتاب الطهارة
(3) باب ما جاء في فضل الوضوء والصلاة عقبه
(204) عن عمرو بن عبسة السلمي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أيما رجل قام إلى وضوء يريد الصلاة فأحصى الوضوء 1 إلى أماكنه سلم من كل ذنب أو خطيئة له، فإن قام إلى الصلاة رفعه الله عز وجل بها درجة وإن قعد قعد سالما
tahqiqতাহকীক:তাহকীক চলমান