মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২০৩
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: ওযু ও ওযুর পরে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
(২০৩) হযরত উকবাহ ইবন আমির (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা নিজেরাই নিজেদের কাজকর্ম করতাম। আমরা নিজেরা পালা করে উট চরাতাম। এভাবে একবার আমার উট চরানোর পালা আসলো। আমি বিকালে উটগুলি ফিরিয়ে নিয়ে আসলাম। (উটের দায়িত্ব থেকে মুক্ত হয়ে) আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে দেখলাম, তিনি দাঁড়িয়ে মানুষদের সাথে কথা বলছেন। আমি এসে তাঁকে বলতে শুনলামঃ তোমাদের মধ্যে কেউ যদি ওযু করে এবং তা পূর্ণরূপে সম্পন্ন করে অতঃপর সে দাঁড়িয়ে তার মুখ ও মনের পরিপূর্ণ একাগ্রতাও মনোযোগ দিয়ে দুই রাক'আত সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাত নির্ধারিত করা এবং তার গুনাহ ক্ষমা 'করা হবে। তখন আমি তাঁকে বললাম, এটি কত সুন্দর। তখন আমার সামনে থেকে একজন বললেন, হে উকবাহ! এর আগে যা বলেছেন তা আরো সুন্দর। তখন আমি দেখলাম তিনি হলেন, উমর ইবনুল খাত্তাব। আমি বললামঃ হে আবু হাফস! তা কি? তিনি বললেন, আপনার আসার আগে তিনি বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি ওযু করে এবং পরিপূর্ণরূপে তা সম্পন্ন করে অতঃপর সে বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বান্দা ও বার্তাবাহক, তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।
(মুসলিম ও অন্যান্য)
كتاب الطهارة
(3) باب ما جاء في فضل الوضوء والصلاة عقبه
(203) وعنه أيضا قال كنا نخدم أنفسنا وكنا نتداول 1 رعية الإبل بيننا فأصابني رعية الإبل فروحتها بعشي فأدركت رسول الله صلى الله عليه وسلم وهو قائم يحدث الناس فأدركت من حديثه وهو يقول ما منكم من أحد يتوضأ فيسبغ الوضوء ثم يقوم فيركع ركعتين يقبل عليهما بقلبه 2 ووجهه إلا وجبت له الجنة وغفر له، قال فقلت له ما أجود هذا 3 قال فقال قائل بين يدي كانت قبلها يا عقبة أجود منها فنظرت فإذا عمر بن الخطاب قال فقلت وما هي يا أبا حفص؟ قال إنه قال قبل أن تأتي ما منكم من أحد يتوضأ فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله
إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান