মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২০৮
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: ওযু ও ওযুর পরে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
(২০৮) আবু মুসলিম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু উমামা (রা)-এর নিকট গমন করি। তখন তিনি মসজিদে বসে মাথার উকুন পরিষ্কার করছিলেন এবং কাঁকরের মধ্যে উকুনগুলিকে পুঁতে রাখছিলেন। আমি বললাম, হে আবু উমামা! এক ব্যক্তি আপনার সূত্রে আমাকে বলেছে, আপনি নাকি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি ওযু করবে এবং পূর্ণরূপে তা সম্পন্ন করবে, তার দুই হাত ও মুখমণ্ডল ধৌত করবে এবং তার মাথা ও দুই কান মাসাহ করবে, অতঃপর সে ফরয সালাতে দাঁড়াবে, সে দিন সে যে গুনাহ তার দু'পা দ্বারা, তার দু'হাত দ্বারা, তার দু'কান দ্বারা, তার দুই চোখ দ্বারা এবং তার মনের খারাপ কল্পনা দ্বারা করেছে, আল্লাহ তা ক্ষমা করে দেবেন। আবু উমামা বলেন, আল্লাহর কসম! আমি অগণিতবার এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি।
(তাবারানী। সনদ শক্তিশালী।)
كتاب الطهارة
(3) باب ما جاء في فضل الوضوء والصلاة عقبه
(208) عن أبي مسلم قال دخلت على أبي أمامة وهو يتفلى في المسجد
ويدفن القمل في الحصى فقلت له يا أبا أمامة إن رجلا حدثني عنك أنك قلت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توضأ فأسبغ الوضوء فغسل يديه ووجهه ومسح على رأسه وأذنيه ثم قام إلى الصلاة المفروضة غفر له في ذلك اليوم ما مشت إليه رجله وقبضت عليه يداه وسمعت إليه أذناه ونظرت إليه عيناه وحدث به نفسه من سوء، قال والله لقد سمعته من نبي الله صلى الله عليه وسلم ما لا أحصيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান