মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৩
নামাযের অধ্যায়
অনুচ্ছেদ: তা মক্কায় বৈধ হওয়া প্রসঙ্গে
(২০৩) আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি কা'বা গৃহের দরজার কড়া ধরে দাঁড়িয়ে বললেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি আসরের নামাযের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত এবং ফজরের নামাযের পর সূর্য উদিত না হওয়া পর্যন্ত নামায পড়তে নেই। তবে মক্কা ব্যতীত, মক্কা ব্যতীত।
(দারাকুতনী, তবারানী, আবূ ইয়ালা, বাইহাকী। এ হাদীসের রাবী দুর্বল হলেও চার সুনান গ্রন্থে ও বাইহাকীতে এর সমর্থক হাদীস রয়েছে। তিরমিযী হাদীসটি হাসান সহীহ্ বলে মন্তব্য করেছেন।)
(দারাকুতনী, তবারানী, আবূ ইয়ালা, বাইহাকী। এ হাদীসের রাবী দুর্বল হলেও চার সুনান গ্রন্থে ও বাইহাকীতে এর সমর্থক হাদীস রয়েছে। তিরমিযী হাদীসটি হাসান সহীহ্ বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
فصل في الرخصة في ذلك بمكة
(203) عن أبى ذرّ رضي الله عنه أنَّه أخذ بحلقة باب الكعبة فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بعد العصر حتَّى تغرب الشَّمس ولا بعد
الفجر حتَّى تطلع الشَّمس إلاَّ بمكَّة إلاَّ بمكَّة.
الفجر حتَّى تطلع الشَّمس إلاَّ بمكَّة إلاَّ بمكَّة.