মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০২
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ সূর্য উদয়, অস্ত ও মধ্য আকাশে থাকাবস্থায় নামায পড়া নিবিদ্ধ
(২০২) আয়িশা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) সূর্য উদিত হবার সময় উপরে না উঠা পর্যন্ত নামায পড়তে বারণ করেছেন, আর যখন অস্ত যাওয়ার উপক্রম হয় তখনও অস্ত না যাওয়া পর্যন্ত (নামায পড়তে) নিষেধ করেছেন।
(আবু ইয়ালা। এর সনদে ইবন্ লাহিয়া থাকলেও মুসলিমের একটি হাদীস এ বক্তব্যের সমর্থন করে।)
(আবু ইয়ালা। এর সনদে ইবন্ লাহিয়া থাকলেও মুসলিমের একটি হাদীস এ বক্তব্যের সমর্থন করে।)
كتاب الصلاة
(3) باب في النهي عن الصلاة عند طلوع الشمس وعند غروبها وعند الاستواء
(202) عن عائشة رضي الله عنها أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم نهى عن الصلاَّة من حين تطلع الشَّمس حتَّى ترتفع ومن حين تصوَّب حتَّى تغيب.