মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০১
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ সূর্য উদয়, অস্ত ও মধ্য আকাশে থাকাবস্থায় নামায পড়া নিবিদ্ধ
(২০১) বিলাল ইবন্ রাবাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য উদয়ের সময় ছাড়া অন্য সময় নামায পড়তে নিষেধ করা হতো না। কারণ তা শয়তানের দু' শিং-এর মধ্যেই উদিত হয়।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(3) باب في النهي عن الصلاة عند طلوع الشمس وعند غروبها وعند الاستواء
(201) عن بلال (بن رباح) رضي الله عنه قال لم يكن ينهى عن الصَّلاة إلاَّ عند طلوع الشَّمس فإنَّها تطلع بين قرني الشَّيطان.
tahqiqতাহকীক:তাহকীক চলমান