মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০০
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ সূর্য উদয়, অস্ত ও মধ্য আকাশে থাকাবস্থায় নামায পড়া নিবিদ্ধ
(২০০) যায়েদ ইবন্ সাবিত (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন সূর্যের শিং (কিনারা) উদয় হতে থাকে অথবা অস্ত যেতে আরম্ভ করে তখন নামায পড়তে নিষেধ করেছেন। কারণ তা শয়তানের দু' শিং-এর মধ্যেই উদিত হয়, অথবা দু' শিং-এর মধ্যস্থান হতে উদিত হয়।
(তবারানী, এর রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(3) باب في النهي عن الصلاة عند طلوع الشمس وعند غروبها وعند الاستواء
(200) عن زيد بن ثابت رضي الله عنه أنَّ النبي صلى الله عليه وسلم نهى أن يصلَّى إذا طلع قرن الشَّمس أو غاب قرنها وقال أنَّها تطلع بين قرنى شيطان أو من بين قرنى شيطان.
tahqiqতাহকীক:তাহকীক চলমান