মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৯
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ সূর্য উদয়, অস্ত ও মধ্য আকাশে থাকাবস্থায় নামায পড়া নিবিদ্ধ
(১৯৯) সামুরা ইবন্ জুনদুব (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যখন সূর্য উদিত হতে থাকে এবং যখন অস্ত যেতে থাকে তখন তোমরা নামায পড়ো না। কারণ সূর্য শয়তানের দু'শিং-এর মধ্যে উদয় হয় ও অস্ত যায়।
(আবদুর রহমান আল বান্না বলেন, হাদীসটি আমি অন্যত্র পাই নি। তবে এর সনদ উত্তম।)
(আবদুর রহমান আল বান্না বলেন, হাদীসটি আমি অন্যত্র পাই নি। তবে এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(3) باب في النهي عن الصلاة عند طلوع الشمس وعند غروبها وعند الاستواء
(199) عن سمرة بن جندب رضي الله عنه عن النبيِّ صلى الله عليه وسلم قال لا تصلُّوا حين تطلع الشمس ولا حين تسقط، فإنَّها تطلع بين قرنى الشَّيطان وتغرب بين قرنى الشيَّطان.