মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৮
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ সূর্য উদয়, অস্ত ও মধ্য আকাশে থাকাবস্থায় নামায পড়া নিবিদ্ধ
(১৯৮) ইবন উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা সূর্য উদয় ও অস্ত যাবার সময় নামায পড়ো না, কারণ তা শয়তানের দু'শিং-এর মধ্যে উদিত হয়। যখন সূর্যের কিনারা উদিত হতে আরম্ভ করবে তখন পূর্ণ উদিত না হওয়া পর্যন্ত নামায পড়বে না। আর যখন সূর্যের কিনারা অস্ত যাওয়া আরম্ভ করবে তখনও সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত নামায পড়ো না।
(মালিক, নাসাঈ, এর সনদ উত্তম।)
(মালিক, নাসাঈ, এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(3) باب في النهي عن الصلاة عند طلوع الشمس وعند غروبها وعند الاستواء
(198) عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتحرَّوا
بصلاتكم طلوع الشمس ولا غروبها، فإنَّها تطلع بين قرنى شيطان، فإذا طلع حاجب الشَّمس فلا تصلُّوا حتَّى تبرز، وإذا غاب حاجب الشمَّس فلا تصلُّوا حتَّى تغيب.
بصلاتكم طلوع الشمس ولا غروبها، فإنَّها تطلع بين قرنى شيطان، فإذا طلع حاجب الشَّمس فلا تصلُّوا حتَّى تبرز، وإذا غاب حاجب الشمَّس فلا تصلُّوا حتَّى تغيب.