মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৪
নামাযের অধ্যায়
ছুটে যাওয়া নামায কাযা করা সংক্রান্ত পরিচ্ছেদসমূহ

(১) পরিচ্ছেদ: কেউ নামাযের কথা ভুলে গেলে, যখনই তা মনে পড়বে তখনই তার ওয়াক্ত
(২০৪) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলছেন, যে ব্যক্তি কোন নামায পড়তে ভুলে গেছে, অথবা ঘুমের কারণে নামায পড়তে পারে নি তার কাফ্ফারা হল, মনে পড়ার সাথে সাথে তা পড়ে নেয়া।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী।)
كتاب الصلاة
أبواب قضاء الفوائت

(1) باب من نسى صلاة فوقتها عند ذكرها
(204) عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من نسي صلاة أو نام عنها فإنمَّا كفارتها (وفى رواية فكفَّارتها) أن يصلَّيها اذا ذكرها.
tahqiqতাহকীক:তাহকীক চলমান