মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৯৯
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: ওযু ও ওযুর পরে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
(১৯৯) উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন বান্দা ওযু করে অতঃপর সালাতে প্রবেশ করে এবং তার সালাতকে পূর্ণরূপে আদায় করে তখন সে সালাত থেকে এমনভাবে পাপমুক্ত হয়ে বের হয় যেমন সে তার মায়ের পেট থেকে বের হয়েছিল।
(শুধুমাত্র আহমদ। সনদের একজন বর্ণনাকারী কিছুটা দুর্বল।)
(শুধুমাত্র আহমদ। সনদের একজন বর্ণনাকারী কিছুটা দুর্বল।)
كتاب الطهارة
(3) باب ما جاء في فضل الوضوء والصلاة عقبه
(199) عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا توضأ فأتم وضوءه ثم دخل في صلاته فأتم صلاته خرج من صلاته كما خرج من بطن أمه من الذنوب