মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২০০
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: ওযু ও ওযুর পরে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
(২০০) তাঁর (উসমান ইবন আফফান (রা)) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ওযু করবে এবং সুন্দররূপে তা সম্পাদন করবে, অতঃপর সে সালাতে প্রবেশ করবে এবং সালাত আদায় করবে, তার সেই সালাত থেকে পরবর্তী সালাত আদায় করা পর্যন্ত গুনাহ ক্ষমা করা হবে।
(মুসলিম)
كتاب الطهارة
(3) باب ما جاء في فضل الوضوء والصلاة عقبه
(200) وعنه أيضا قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من توضأ فأحسن الوضوء ثم دخل فصلى غفر له ما بينه بين الصلاة الأخرى حتى يصليها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২০০ | মুসলিম বাংলা