মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৯৮
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ ওযু করা, সেই ওযুতে মসজিদে গমন ও সালাত আদায় করার ফযীলত বা মর্যাদা প্রসঙ্গে
(১৯৮) তাঁর (উসমান ইবন আফফান (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি এই মজলিসে বসে ওযু করছিলেন এবং সুন্দররূপে তা সম্পাদন করেছিলেন। এরপর বলছিলেন, যে ব্যক্তি আমার ওযুর মত ওযু করবে, এরপর মসজিদে গমন করবে সেখানে দুই রাক'আত সালাত আদায় করবে তার পূর্ববর্তী পাপসমূহ ক্ষমা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ তবে, তোমরা ধোঁকায় পড়ো না। [অর্থাৎ ক্ষমার কথা শুনে ইচ্ছাকৃতভাবে পাপে লিপ্ত হবে না। শয়তান যেন তোমাদেরকে ক্ষমার প্রলোভন দেখিয়ে পাপে লিপ্ত না করে। মু'মিন সর্বদা পাপমুক্ত থাকার চেষ্টা করবে। তা সত্ত্বেও ছোটখাট সাধারণ পাপ-অন্যায় হয়ে যাবে, যেগুলো এ সকল কর্মের মাধ্যমে আল্লাহ ক্ষমা করবেন।
[বাযযার। হাইসুমী হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন।]
[বাযযার। হাইসুমী হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন।]
كتاب الطهارة
(2) باب في فضل الوضوء والمشي إلى المساجد والصلاة بهذا الوضوء
(198) وعنه أيضا قال رأيت رسول الله صلى الله عليه وسلم وهو في هذا المجلس توضأ فأحسن الوضوء ثم قال من توضأ مثل وضوئي هذا ثم أتى المسجد فركع
فيه ركعتين غفر له ما تقدم من ذنبه وقال قال رسول الله صلى الله عليه وسلم لا تغتروا 1
فيه ركعتين غفر له ما تقدم من ذنبه وقال قال رسول الله صلى الله عليه وسلم لا تغتروا 1